আমার পছন্দের মানুষটির নাকি বই পড়া তেমন পছন্দ নয়। পাঠ্যবইয়ের বাইরে গল্প, কবিতা, উপন্যাস—এ-জাতীয় বইয়ে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। কেন তার আগ্রহ নেই, জিজ্ঞেস করেছিলাম। উত্তরে সে যা বলল, এর মূলকথা হচ্ছে, আমার মতো ওর অত সময় নেই; ওকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়।অথচ ভিডিও গেমস, মুঠোফানে, রেডিও, টিভিতে হিন্দি সিরিয়াল—এসবে তার অনেক সময়। আমার এ কথা শুনে সে আবার রাগ করতে পারে। বই পড়ার সময় না থাকলেও যখন-তখন রাগ করার সময় তার যথেষ্ট আছে। কিন্তু আমি বই পড়ি। বলা যায়, বেশ পড়ি। হাতের কাছে ভালো-মন্দ যা পাই, তা-ই পড়া শুরু করি। আমার ছোট্ট ঘরে আলমারি ভর্তি বই, টেবিলে বই, তাকের ওপর বই। বলতে গেলে বইকে দ্বিতীয় জীবন বা দ্বিতীয় নিঃশ্বাস করে নিচ্ছি। আমি ঠিক করেছি, এবার ঘুরে ঘুরে নিজের জন্য কয়েকটি বই কিনব। ইদানীং বইয়ের দাম একটু বেশি মনে হচ্ছে। তার জন্যও দুটি বই কিনব। তার হাতে দিয়ে বলব—লিন্ডা, তুই বইপ্রেমী হবি কবে?রাসেল সাইদকালীগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা।