বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬, ২৭ ও ২৮ মার্চ অনুষ্ঠিত হলো স্বাধীনতা উৎসব ও বইমেলা-২০১৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা বরাবরের মতো এবারও বইমেলার আয়োজন করে। মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র, চট্টগ্রামের সভাপতি ডা. মাহফুজুর রহমান শুনিয়ে গেলেন মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস। হরিশংকর জলদাশ আলোকপাত করলেন বইয়ের গুরুত্ব সম্পর্কে।
মতবিনিময় সভায় বায়োকেমিস্ট্রি বিভাগের মামুনুর রশিদ মহিব, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাবরিনা শামীন আলম, অর্থনীতি বিভাগের মল্লিকা রায় ও রুনা সাহা এবং আইন বিভাগের হাসান মুহাম্মদ রোমেন শিক্ষার্থীদের নতুন করে এগিয়ে চলার স্বপ্ন দেখিয়ে গেলেন। এ ছাড়া ‘এসো বাংলাকে জানি’ শীর্ষক সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং অনার্য পাঠচক্রের প্রতিষ্ঠাতা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক। ২৮ মার্চ সকালে বিজ্ঞানীদের সঙ্গে আড্ডায় এক শিক্ষার্থী বলেই বসলেন তাঁর বিশ্ববিদ্যালয়ের চার বছরের শিক্ষাজীবনে এমন প্রোগ্রাম প্রথম দেখলেন এবং অংশ নিতে পেরে খুশি।