বইমেলাতে দীর্ঘশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক হবার মনে বড় খায়েশপ্রিয় খাবার কোর্মা পোলাও পায়েস।বইমেলাতে ছোট থেকেই যাইকিন্তু আমার পরিচিতি নাই।প্রতি মেলায় দু-চারটা বই লিখিবই প্রচারে পয়সা ঢালি ঠিকই।তবুও আমার বই কেনে না কেউচোখে দেখি সর্ষে ফুলের ঢেউ।কন তো পাঠক, কী করতে পারি?বইমেলাতে দীর্ঘশ্বাস ছাড়ি।স্টলে বসি ‘ক্যাপ’ কলমের খুলেবইটা আমার কেউ ধরে কি ভুলে!কেউ অটোগ্রাফ চেয়েই বসে যদিবুকে আমার বইবে সুখের নদী।বই ধরে না, হতাশ হয়ে যাইলেখক হবার সম্ভাবনা নাই?স্টলের কর্মী তাকায় আমার দিকেমুখটা আমার যায় হয়ে যায় ফিকে।চেষ্টা করি রাখতে হাসি মুখেলেখক হবার স্বপ্ন তবু বুকে।