বইয়ের পোকা
সহায়হরি চাটুয্যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন—একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক খুড়ো গাছ কেটেছে, একটু ভাল রস আনি। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকাল বেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুরিয়া দুই আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাটিলগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোন কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন—কি হয়েছে, ব’সে রইলে যে? দাও না একটা ঘটি? আঃ, ক্ষেন্তিটেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না?অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করলেন—তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার? বিখ্যাত একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী।সংগ্রহ: কিঙ্কর আহসানউত্তর দেখুন অন্যকোনো পৃষ্ঠায়