বইয়ের পোকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা রঙের ওপর বেগুনি লতাপাতা-ফুল আঁকা কোটা শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখে মুগ্ধ হয় সামিনা। বেশ লাগছে দেখতে। মুগ্ধতা তো নিজেকে নিয়ে নিজের উপলব্ধিতেই গাঢ় হওয়া উচিত। অন্যরা কে কী বলে তা নিয়ে আনন্দের রেশ ছড়িয়ে যায়, তার বাইরে গভীর অনুভব তৈরি হয় না। বাতাসের এক ঝটকায় উড়ে যাওয়া কোন ক্ষুদ্র বস্তুর অনুভব আটকে থাকে কেবল।সামিনা ছোট ঘরের চারদিকে তাকায়। নিম্নবিত্ত পরিবারের ঘর-ছোটখাটো-প্রায় ছেঁড়া তোশক এবং রং-জ্বলা বিছানার চাদর, দেয়ালে ঝোলানো আয়না, পড়ার টেবিল নিয়ে দু বোনের ঘর। ও তেইশ বছর বয়সের আগেই বুঝে গেছে যে নারীর নিজস্ব ঘর হয় না। জীবনের ক্ষণিকের অনুভব নারীর মতো কে আর উপলব্ধি করে? তার পরও ঘরের জন্যে ভীষণ মায়া নারীর।একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী?