বইয়ের পোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে-পরে গাঁয়ে দু-দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ান মদ্দ পুরুষ এবং ষোলো-সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে।গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারিগাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন-জঙ্গলের আবরু নেই। কাছাকাছি শুধু কয়েকটা কলাগাছ। এই গজারিগাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা আট চিড় হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে।বিখ্যাত একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম।