বইয়ের পোকা
এক ছিল ব্যাঙ্গমা। আরেক ছিল ব্যাঙ্গমি। একটা আমগাছের ডালে ছিল তাদের বাস।ওই আমগাছটা কোথায় ছিল?ঢাকা বিশ্ববিদ্যালয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয়টা কোথায়?পূর্ব পাকিস্তানে।শেখ মুজিব অবশ্য কখনোই পূর্ব পাকিস্তান শব্দটা উচ্চারণ করতে চাইতেন না। ১৯৪৭-এর পরও তাঁর জন্মভূমিকে তিনি ডাকতেন পূর্ব বাংলা বলে। বিশ শতকের ষাটের দশকের শেষের দিকে তিনি এর নাম দিয়েছিলেন বাংলা দেশ। আসলে, ইংরেজ শাসনের অবসানের পর, পাকিস্তানের পূর্ব অংশটাকে বহুদিন পূর্ব পাকিস্তান নাম দেওয়াও হয়নি, এটা পূর্ব বাংলা বলেই পরিচিত ছিল। তারপর যখন এর নাম সরকারিভাবে পূর্ব পাকিস্তান রাখার উদ্যোগ নেওয়া হয়, শেখ মুজিব এর প্রতিবাদ করেছিলেন। পাকিস্তান গণপরিষদে তিনি বলেছিলেন, স্যার, আপনি দেখবেন, ওরা পূর্ব বাংলা নামের পরিবর্তে ‘পূর্ব পাকিস্তান’ নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে আপনারা এটাকে বাংলা বলে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছে ঐতিহ্য।সদ্যপ্রকাশিত আলোচিত একটি উপন্যাসের শুরুর অংশ এটি। বলতে হবে বইটি ও এর লেখকের নাম কী?সংগ্রহ: কিঙ্কর আহসান