বইয়ের পোকা
আমাকে তো দেখছেন? সমস্ত মাথার চুল শাদা হয়ে গেছে। সমস্ত গোঁফ শাদা হয়ে গেছে। আমার এই বেঁটে মোটা কালো ধড়ের ওপর শক্ত মাথাটা আয়নায় দেখে আমার নিজেরই মনে হয় ঠিক একটা ষাঁড়ের মতো আমি। মোষ বা শুয়োরের কথাও মনে হয়। তবু কোনোটাই ঠিক উপমা না। আমার যথার্থ উপমা একটা ষাড়। জীবনের কাচঘরে হঠাৎ ঢুকে পড়ে সব ভেঙেচুরে তছনছ করেছি। ষাট বছরের এই জীবনটাও তো কেটে গেল কাদাজলে হাবুডুবু-খাওয়া একটা ষাঁড়ের মতো। বেমক্কা যেখানে সেখানে ঢুঁশ মেরেছি।তার জন্যে কি আমিই দায়ী? জীবনটাকে কি আমি নিজেই এলোমেলো করে ফেললাম? নাকি কেউ একজন মাথার ওপর থেকে কাজ করে চলেছে? একটা রাখালের মতো আমাকে তাড়িয়ে এনে ডুবিয়ে দিয়েছে জীবনের নোংরা নষ্ট আশাহীন জলাভূমির ভেতরে?—এখন মনে হয়, কিছুই ঠিক বুঝে উঠতে পারলাম না, এই ষাট বছরের পাকাচুল নিয়েও। দেখতে দেখতে জীবনটা একটা আঁধির মতো বয়ে গেল যেন। সেই আঁধির ভেতরে খড়কুটো ধুলোবালি কাঁকর এসে চোখমুখ ভরিয়ে ফেলল। কিছু ভালো করে বোঝার আগেই সব শেষ হয়ে গেল যেন।অপরাধ কি আমারই? আলোচিত একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী?