বইয়ের পোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী?সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলীর ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা আর স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ও ভালোবাসা পাননি কেশব।শুধু এনে দাও বাজার থেকে, এই আক্রা চাল মাথায় করে আনো দেড় ক্রোশ দূরের বাজার থেকে। তেল আনো, নুন আনো, কাঠ আনো—এই শুধু ওদের মুখের বুলি। কখনো একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন দাঁড়াল এ রকম।সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলী হাট করে আনলেন। তাঁর বয়স বাহাত্তর বছর, চলতে আজকাল যেন পা কাঁপে—আগের মতো শক্তি নেই আর শরীরে। আড়াই টাকা করে চালের কাঠা। দুই কাঠা চাল কেনেন আর তা ছাড়া তরিতরকারি কিনে ভীষণ কদর্যময় পিচ্ছিল পথে কোনোরকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলী তো হাটের বোঝা বাড়ি নিয়ে এলেন।স্ত্রী মুক্তকেশী বললে, ‘দেখি, কী রকম বাজার করলে? পটোলগুলো এত ছোট কেন? কত করে সের?’‘দশ আনা।’‘ও বাড়ির পল্টু এনেছে নয় আনা সের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তাও ছোট পটোল। ও কখনো দশ আনা সের না।’ ‘বাঃ, আমি মিথ্যে বলছি?’‘তুমি বড্ড সত্যবাদী যুধিষ্ঠির—তা আমার ভালো জানা আছে। আচ্ছা, রও, ও পটোল আমি ওজোন করে দেখব।’‘কেন, আমার কথা বিশ্বাস হলো না?’ ‘না। তোমার কথা আমার বিশ্বাস তো হয়ই না, সত্যি কথা বলব তার আবার ঢাকঢাক গুড়গুড় কী?’