বউ-শাশুড়ি, চাচা ভাতিজা ও জায়ে জায়ে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার ১১ ইউনিয়নে এবার দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঈদগড়, গর্জনিয়া, কাউয়ারখোপ ও রশিদনগরে ২৫ জুন এবং ফতেখাঁরকুল (সদর), চাকমারকুল, জোয়ারিয়ানালা, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে ২৮ জুন ভোট গ্রহণ করা হবে। রামু উপজেলায় এবারের নির্বাচনে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ইউনিয়নে নিকটাত্মীয়ের মধ্যে জমে ওঠা ভোটযুদ্ধ। বউ-শাশুড়ি, চাচা-ভাতিজা ও জায়ে-জায়ে ভোটযুদ্ধের বিষয়টি এখন ভোটারদের মুখে মুখে। এসব আত্মীয়ের মধ্যে ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত কে হারেন আর কে জেতেন, এটা দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ভোটাররা। সব মিলিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে গ্রামীণ জনপদও। প্রার্থীরা জনসংযোগ করে কাটাচ্ছেন ব্যস্ত সময়।বউ-শাশুড়িকাউয়ারখোপ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক নারী সদস্য ডা. নেবু রানী শর্মা ও তাঁর বড় ছেলে শ্যামল শর্মার স্ত্রী এ্যালি শর্মা। নির্বাচনী মাঠে এই বউ-শাশুড়ি একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছেন সমানে। নেবু রানী শর্মার ছেলে শ্যামল শর্মা বলেন, ‘আমার মা ভালো নন। তাঁর কর্মকাণ্ডে এলাকাবাসীও অতিষ্ঠ। এই অত্যাচার থেকে এলাকাবাসীকে বাঁচানোর জন্য স্ত্রীকে প্রার্থী করেছি।’নেবু রানী শর্মা বলেন, ‘অবাধ্য হওয়ায় তার সঙ্গে (বড় ছেলে) পরিবারের কারও যোগাযোগ নেই। তা ছাড়া আমি এলাকার দুবার নির্বাচিত মেম্বার। ঈর্ষান্বিত হয়ে আমাকে পরাজিত করার জন্য সে তার বউকে ভোটে দাঁড় করিয়েছে।’চাচা-ভাতিজাকাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করছেন সাবেক ইউপি সদস্য মো. হাছন ও তাঁর বড় ভাই মৃত ইউসুফ আলীর ছেলে আজিজুল হক। ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করছেন সাবেক ইউপি সদস্য তৈয়ব উদ্দিন ও তাঁর চাচা সাবেক ইউপি সদস্য মো. হোছাইন। একই ওয়ার্ডে ছলিম উল্লাহ ও তাঁর চাচা সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে আমিনুদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁর বড় ভাই আমীর হোছাইন হেলালীর ছেলে নুরুল হোছাইন।জায়ে-জায়েকাউয়ারখোপ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নারী সদস্য পদে নির্বাচন করছেন নুরুল ইসলামের স্ত্রী সাবেক ইউপি সদস্য ছেনুআরা বেগম। তাঁর সঙ্গে ভোটযুদ্ধে নেমেছেন নুরুল ইসলামের ছোট ভাই রফিকুল আলমের স্ত্রী রোকেয়া বেগম। এদিকে প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীই জানিয়েছেন, জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী।নির্বাচনে ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১৯ জন ও সদস্য পদে ৪৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা এক লাখ ২৫ হাজার ৫৪১ জন। এর মধ্যে নারী ভোটার ৬৩ হাজার ৫৫১ জন ও পুরুষ ৬১ হাজার ৯৯০ জন।