বকের সঙ্গে দোস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের ৫৫৭ সংখ্যায় আবুল কালাম মুহম্মদ আজাদের ‘বক-বাড়ি’ রচনাটি এতটাই ভালো লেগেছে যে, না লিখে পারলাম না। পক্ষীকুলের প্রতিও যে মানুষের অকৃত্রিম ভালোবাসা-সহানুভূতি আছে, তা আবদুস সোবহানের পরিবারের বকপ্রীতি থেকেই বোঝা যায়। আবদুস সোবহান যে সত্যিই পাখিপাগল, তা পাখিগুলোও জেনে গেছে। তা না হলে গ্রামের আর দশটা বাঁশঝাড়ে না গিয়ে তাঁর বাগানে বাসা বাঁধবে কেন? প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির যে কী অবদান, তা আমরা হয়তো বুঝি না, অথচ বোঝেন আমন্ত গ্রামের ওই আবদুস সোবহান। নিভৃত গাঁয়ের আবদুস সোবহানের পাখিপ্রীতি আমাদের বিবেককে নাড়িয়ে দেয় আরেকবার। আবদুস সোবহানের পাখিপ্রীতি আমাদের পাখিদের প্রতি যত্নশীল হওয়ার দায়টা বাড়িয়ে দিল। আসুন, আমরা পাখিদের বন্ধু হয়ে যাই। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বন্ধুদের জন্য নিরাপদ আবাস গড়ে তুলি।মো. শামীম আখতারশিক্ষার্থী, রাজশাহী কলেজ।