বক্তারমুন্সি সোসাইটির কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সংগঠনের সাধারণ সভায় এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে পলাশ বসাক সভাপতি ও মহি উদ্দিন আহম্মদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। ২১ সদস্যের কমিটিতে সহসভাপতি আবু তৈয়ব খোন্দকার, এস এম শাখাওয়াত হোসেন, খোরশেদ আলম, শেখ ফরিদ, সাজেদুল করিম, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, রফিকুল ইসলাম, মো. শাহজাহান ও মোতাহের হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া কার্যকরী সদস্য রয়েছেন ১০ জন।