মঞ্চে বক্তব্য দিতে উঠে বক্তা বলছেন, ‘আমি আমার বক্তব্যের শুরুতেই বর্ণনা করব, আমাদের আজকের প্রধান অতিথি কী অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ! এ সমাজে তাঁর অনবদ্য অবদানের কথাও আমি আজ বলব। আমি বলব, সুখে-দুখে কীভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন—সেই সংগ্রামের গল্প। আমাদের প্রধান অতিথির আরও গুণের কথা আজ আমি আপনাদের শোনাব। শুধু আমার বক্তব্যর শেষে গিয়ে কিছু সত্য কথা বলব!’বক্তব্য দিতে মঞ্চে উঠে বক্তা দেখলেন, শ্রোতার সংখ্যা খুবই কম। বললেন, ‘এ কী! সঙ্গে করে যে কিছু শ্রোতা নিয়ে আসতে হবে, সে কথা আমাকে জানানো হয়নি!’তুমুল করতালিতে এক কথাসাহিত্যিককে স্বাগত জানালেন মঞ্চের সামনে উপবিষ্ট দর্শক। কথাসাহিত্যিক তাঁর বক্তব্য দিতে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, কিন্তু মাইক্রোফোন কিছুতেই কাজ করছিল না। যান্ত্রিক গোলযোগ। যতবারই তিনি কথা বলতে যান, মাইক্রোফোনের তীক্ষ শব্দে দর্শকের কান ঝালাপালা হয়! কী মুসিবত!অনেক কসরতের পর মাইক্রোফোনের ত্রুটি দূর হলো। সাহিত্যিক প্রথমেই যা বললেন, ‘এই মাইক্রোফোন আমার স্ত্রীর মতো। কিছুতেই আমাকে কথা বলতে দিতে চায় না!’রাজনীতিবিদদের মজলিশে বক্তব্য দিতে উঠে দাঁড়িয়েছে মজনু। শুরুতেই সে বলল, ‘আমাকে এখানে রাজনীতিবিদদের সম্পর্কে কোনো কটূক্তি করতে নিষেধ করা হয়েছে। সুতরাং, আমি কটূক্তিমূলক বক্তব্যগুলো এড়িয়ে যাচ্ছি।’ এই বলে মজনু তার বক্তব্য লেখা কাগজগুলোর পাতা ওল্টাতে শুরু করল। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে থামল এবং বলল, ‘সবাইকে ধন্যবাদ। শুভসন্ধ্যা।’একটানা বক্তব্য শেষে বক্তা বললেন, ‘আশা করি, আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ। আর যাঁদের ভালো লাগেনি, তাঁরাও আমাকে ধন্যবাদ দিতে পারেন। একটা ভালো ঘুমের বিনিময়ে একটা ধন্যবাদও দেবেন না!’নিপুণের বিয়েতে দাওয়াত পেয়েছে ইমন। বন্ধুর বিয়ে উপলক্ষে তাকে কিছু বলার সুযোগ দেওয়া হলো। উপস্থিত দর্শকদের স্বাগত জানিয়ে ইমন বলল, ‘আজ নিপুণের বিয়েতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি, ওর পরবর্তী বিয়েতেও আমি দাওয়াত পাব!’বক্তা: আমি যথেষ্ট কম কথা বলতে চেষ্টা করব। কারণ, আয়োজকেরা আমাকে বলেছেন, ‘দর্শকেরা আপনাকে ছেড়ে যাওয়ার আগে আপনারই তাদের ছেড়ে যাওয়াই উত্তম।’বক্তা: জানি, আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি। কারণ, আমি যখনই বক্তব্য শেষ করে আমার আসনে বসি, দর্শক তুমুল করতালি দেয়। এবং বলে, এটাই আমার জীবনের সবচেয়ে ভালো কাজ ছিল!উড্রো উইলসনকে একবার প্রশ্ন করা হলো, ‘১০ মিনিটের একটা বক্তব্য তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগবে?’ তিনি উত্তর দিলেন, ‘ছয় সপ্তাহ’। অতঃপর তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘এক ঘণ্টার একটা বক্তব্য তৈরি করতে আপনার কত সময় লাগবে?’ উত্তরে উইলসন বললেন, ‘এক সপ্তাহ।’সবশেষে উইলসনকে প্রশ্ন করা হলো, ‘দুই ঘণ্টার একটা বক্তব্য তৈরি করতে আপনার কত সময় লাগবে?’ তিনি উত্তর দিলেন, ‘আমি প্রস্তুত!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ