বক্তৃতাকালীন কার্যকর চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বক্তা আছেন, যাঁরা মাইক্রোফোন হাতে পেলে বলতেই থাকেন, বলতেই থাকেন। বারবার চিরকুট দেওয়া হয় বক্তৃতা বন্ধ করার অনুরোধ জানিয়ে। কিন্তু তাঁরা চিরকুটে চোখ বুলিয়ে আবার শুরু করেন। আমরা মনে করি, চিরকুটে যদি বিশেষ কিছু কথা লিখে দেওয়া হয়, তাহলে সেই কথাগুলো পড়ার পর তারা বক্তৃতার যবনিকা টানতে বাধ্য হবেন। চিরকুটে বিশেষ কী কী কথা লেখা যেতে পারে, তাই জানাচ্ছেন ইকবাল খন্দকারআপনি মঞ্চের যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, এর ঠিক নিচের জায়গাটায়ই স্কচটেপ প্যাঁচানো একটা জিনিস পাওয়া গেছে।আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছিল, অনিবার্য কারণে পুলিশের এই টিমটা এখনই বিদায় নিচ্ছে।আপনি যেখানে গাড়ি রেখে এসেছেন, সেই জায়গাটা কিন্তু ভালো না। দীর্ঘ সময় সেখানে গাড়ি রাখলে প্রায়ই গাড়ির নাটবল্টু গায়েব হয়ে যায়।আপনি হয়তো এখানে থেকে বিষয়টা বুঝতে পারছেন না। আসলে মিনিট খানেক আগেই মাইকের তার ছিঁড়ে গেছে। আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না।কথা বলার সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে কীভাবে থুতু ছিটছে, সেটা কিন্তু ক্লোজ ক্যামেরায় ভালো করেই দেখা যাচ্ছে।মঞ্চের চার কোনার চারটা খুঁটি নাকি হঠাৎ করেই নড়বড়ে হয়ে গেছে। মিনিট খানেকের মধ্যে ধসে পড়তে পারে। এইমাত্র মঞ্চ নির্মাতা বিষয়টা নিশ্চিত করল।কথা বলার কারণে আপনার মাথায় যে ঝাঁকুনি লাগছে, তাতে মাথার আলগা চুল খুলে যাই যাই করছে। জলদি মঞ্চের পেছনে গিয়ে চুল ঠিক করেন।