বক্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সিংয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আমাদের পুলিশ সদস্যরা ভালো ঘুষি মারতে পারেন, পারেন শিক্ষকেরাও। এবার তাঁদের দলে যোগ দিয়েছেন নেতারা। বিখ্যাত বক্সার মোহম্মদ আলী যা সারা জীবনেও পারেননি, এবার তা-ই করে দেখালেন ফরিদপুরের আওয়ামী লীগের নেতা আকতাবউদ্দিন। নেতাদের চামচারা সব সময়ই বলে, ‘অমুক ভাইয়ের হাতকে শক্তিশালী করুন’। আকতাবউদ্দিনের হাত এতই শক্তিশালী হয়েছে যে তার ঘুষিতে মারাই গেছেন ইমরুল নামের এক গুড় ব্যবসায়ী। আকতাবউদ্দিনকে অলিম্পিকে পাঠালে নিশ্চিত স্বর্ণ জিতত বাংলাদেশ। তার বিপক্ষে রিংয়ে লড়ার সাহসই পেত না কেউ! কিন্তু তাঁকে জীবিকার তাগিদে অজপাড়াগাঁয়ে বসে রাজনীতি করতে হচ্ছে! আসলে বাংলাদেশে মুরগির ডিমের দাম আছে, প্রতিভার দাম নেই।

গোওওওওওল!
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী
ক্যারিকেচার: মেহেদী হক