বঙ্গবন্ধু কৃষি পুরস্কার পেলেন ৩৮ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় যুব দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া মহিলা কলেজ মিলনায়তনে গত ৩১ অক্টোবর বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় যুব উন্নয়ন অধিদপ্তর, সনাক চকরিয়ার ইয়েস প্রুপ শোভাযাত্রা ও আলোচনা সভারও আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন। টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, সনাক সহসভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ শাহাব উদ্দিন চৌধুরী, নুরুল কাদের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, নুর হোসাইন ও বদিউল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহানা বেগম, ইয়েস দলনেতা মুমিনুর রহমান চৌধুরী, ইব্রাহীম খলিল প্রমুখ।সভা শেষে উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৮ জন সফল কৃষককে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম। প্রত্যেককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।