বঙ্গবন্ধু মেধাবৃত্তি পরীক্ষায় কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে বঙ্গবন্ধু মেধাবৃত্তি কার্যক্রম শুরু হচ্ছে।
আগামী ৫ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ডিসেম্বর। এতে চট্টগ্রামের যেকোনো সরকারি–বেসরকারি স্কুল ও সমমানের প্রতিষ্ঠানের প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। ফরম পাওয়া যাবে বাতি ঘর (চেরাগী পাহাড়, মোমিন রোড), ওয়ান লিঙ্ক কম্পিউটার্স (মিমি সুপার মার্কেট), ইসলামাবাদ প্রিন্টার্স (আন্দরকিল্লা), ডায়মন্ড হেভেন (আক্তারুজ্জামান সেন্টার, তৃতীয় তলা, আগ্রাবাদ), জনসন অপটিক্যাল (নিউ মার্কেট), বনফুল (ঈদগাঁ কাঁচা রাস্তার মোড়), মধুবন (স্টিলমিল বাজার, পতেঙ্গা) প্রমুখ। এ ছাড়া বিস্তারিত মুঠোফোনে (০১৯১৩৬৯৭১৪৯, ০১৮১৯৮৯১৮১৬) জানা যাবে। বিজ্ঞপ্তি।