জাতীয় শিশু-কিশোর সংগঠন দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে ১২ জুন স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস উপলক্ষে শিশুশ্রম বন্ধের দাবিতে সংগঠনের সভাপতি এস এম মোরশেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
যুগ্ম সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আতিকুর রহমান, জামিল উদ্দিন, মিজানুর রহমান, মো. সরওয়ার হোসেন, জয়নাল আবেদীন, এ কে এম মাঈনুদ্দীন, সুরজিত দাশ, জাহেদুল ইসলাম, মঈনুদ্দীন সোহেল, আবু নোমান, সাইফুল ইসলাম, মাহবুব আলম, একতার হোসেন, মো. ওসমান, মিজানুর রহমান, মো. রাকিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধের আইন যথাযথ প্রয়োগ ও শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে।
আজকের শিশু আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে, তাই তাদের শিক্ষাদীক্ষায় আলোকিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করা সরকার ও সচেতন মানুষের দায়িত্ব। বিজ্ঞপ্তি।