বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গত শনিবার সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলা শাখা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ৩০০ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাবেদ জাহাঙ্গীর । সঞ্চালনা করেন ফারুক হোসেন চৌধুরী। এতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ প্রমুখ। বিজ্ঞপ্তি।