বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম জেলার আয়োজনে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ ডিসেম্বর বাংলাদেশ শিশু একাডেমীতে এই অনুষ্ঠান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুকুর রহমান সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসীম উদ্দীন শাহ, দৈনিক চট্টগ্রাম মঞ্চ–এর সম্পাদক সৈয়দ উমর ফারুক, বিএমএ চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মাহমুদ, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন শ্যামল প্রমুখ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আবৃত্তি ও নাচ এই তিনটি বিষয়ে তিন শ শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।