বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত ২৭ জুন শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান ও সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাত হোসেন। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ, কৃতী শিক্ষার্থী মরিয়ম জাহান, আবদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জাদু, কৃতী শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। এতে এক হাজার ২৫৫ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।