বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি তারানা হালিম ও সাধারণ সম্পাদক অরুণ সরকার ২০১৪-২০১৬ সালের জন্য এ কমিটি অনুমোদন দেন।
নতুন কমিটিতে হাসিনা মহিউদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সহসভাপতি নির্বাচিত হন চেমন আরা তৈয়ব, নাজিমউদ্দিন শ্যামল, তাপস নন্দি, এম এ হাসেম, আবু তাহের চিশতী, মো. লিফটন, এম এ মোতালেব, মো. সেলিম রেজা, মোহাম্মদ আলী ও আবদুল হক। সহসাধারণ সম্পাদক পদে আনজুমান আরা, ইরফান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নিলু নাগ, প্রচার সম্পাদক পদে মো. আবু ঈসা, দপ্তর সম্পাদক পদে ইসমাইল মানিক, অর্থ সম্পাদক পদে তানজিনা নাজনীন, সঙ্গীতবিষয়ক সম্পাদক পদে জেকব ডায়েস, নাট্য ও গবেষণা সম্পাদক পদে মনসুর মাসুদ, ছাত্রবিষয়ক সম্পাদক পদে বিবেকানন্দ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মামুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে রেবা বড়ুয়া, মহিলাবিষয়ক সম্পাদক পদে পূর্ণিমা দাস, ক্রীড়া সম্পাদক পদে অলিউর রহমান ও পাঠগাার সম্পাদক পদে আরাফাত রূপক নির্বাচিত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। বিজ্ঞপ্তি।