বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও রাজনৈতিক অস্থিতিশীলতা দূরীকরণে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সে ক্ষেত্রে সুস্থ সংস্কৃতিচর্চায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন। গত সোমবার বিকেলে সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় কেক কাটার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক।
বক্তব্য দেন সংগঠনের মহানগর শাখার যুগ্ম সম্পাদক নেতা মো. সালাউদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ। বিজ্ঞপ্তি।