বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার ২০১৪-১৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করেছে জোটের কেন্দ্রীয় কার্যকরী সংসদ। ১০ মার্চ জোটের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুক, সহসভাপতি অভিনয়শিল্পী ফাল্গুনী হামিদ এবং সাংগঠনিক সম্পাদক আসারুল হাসান স্বাক্ষরিত কমিটিতে মো. আলী আকবরকে সভাপতি, মো. আমিনুল হককে সাধারণ সম্পাদক এবং এম এম জোবায়েরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জোটের চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।
গত ২৯ মার্চ চট্টগ্রাম নগরের একটি হোটেলে জোটের নগর শাখার কার্যকরী সংসদের প্রথম সভায় কেন্দ্রীয় সংসদ কর্তৃক অনুমোদিত কমিটির ঘোষণা দেন জোটের চট্টগ্রাম জেলা সভাপতি চিত্রনায়ক পংকজ বৈদ্য।
জোটের নগর শাখার নবনির্বাচিত সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে ও নগর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জোটের জেলা সাধারণ সম্পাদক দিদার আশরাফী, জেলা সাংগঠনিক সম্পাদক এম. শফিউল আলম। বিজ্ঞপ্তি।