বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নগর শাখার সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখার এক সভা জোটের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ১ ফেব্রুয়ারি বিকেলে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিপটনের পরিচালনায় শুরুতেই ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন জোটের সহসভাপতি মোহাম্মদ সেলিম, তাপস কুমার নন্দী, আবু তাহের চিশতী, এম এ হাশেম, আবু সৈয়দ মিঞা, যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা, বিবেকানন্দ চৌধুরী, প্রচার সম্পাদক আবু ঈসা প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারি উদ্যাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়।