বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া শাখা গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠনকল্পে সম্প্রতি সরফভাটা সুরাইয়া মনজিলে সভা অনুষ্ঠিত হয়। জোটের জেলা কমিটির নির্বাহী সদস্য মুজিবুল ইসলাম সরফীর সভাপতিত্বে সভায় জেলা কমিটির সভাপতি মফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অনুপ বিশ্বাস ও নিজামুল ইসলাম সরফী। সভায় এসএম আবুল ফজলকে সভাপতি ও সাংবাদিক আকাশ আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলা শাখা গঠন করা হয়। বিজ্ঞপ্তি।