বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রথম সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভা গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মো. জসীম হাজারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন মুহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, লায়ন মো. জানে আলম ও বোয়ালখালী পূজা পরিষদের সভাপতি অজিত বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন নায়বুল ইসলাম। বক্তব্য দেন এস কে সাগর, সাজিব বৈদ্য, আলী নুর, মোস্তাফিজুর রহমান, সরোজ চৌধুরী, সুভাষ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।