বঙ্গবন্ধুকে আবুধাবিতে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে ২১ আগস্ট আবুধাবির শিল্পনগর মোছাফফায় এক স্মরণসভার আয়োজন করা হয়। স্থানীয় গ্রিন ডায়মন্ড রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউসুফ।
সভায় প্রধান বক্তা ছিলেন এস এম নিজাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম শফিকুল ইসলাম, শাহ আলম ভূঁইয়া, নূরুল আলম, শহিদুল ইসলাম, সোহের মাঝি, এনামুল হক, মোহাম্মদ আকতার হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ রাসেল।
বক্তারা শোককে শক্তিতে রূপান্তর করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে সবাইকে মনোনিবেশ করার আহ্বান জানান।
সভায় আবুধাবি ও মোছাফফাপ্রবাসী বিপুল বাংলাদেশি উপস্থিত ছিলেন। আবুধাবি আওয়ামী যুবলীগ এই সভার আয়োজন করে।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত