বঙ্গবন্ধুকে হত্যা করে গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সপরিবারে হত্যার নজির ইতিহাসের কোথাও নেই। ষড়যন্ত্রকারীরা চেয়েছিল, বঙ্গবন্ধুক হত্যা করে বাংলাদেশের গণতন্ত্র ও আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে।
গত ৩১ আগস্ট বিকেলে দক্ষিণ জেলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়ার মইজ্যারটেকের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দীন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সহসভাপতি সৈয়দ জামাল আহমদ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী।
সাধারণ সম্পাদক ইসলাম আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সিদ্দিক, শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম, বড় উঠান ইউপির চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক পার্থ সারথি প্রমুখ।