নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচন সভা। সভায় বক্তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।খেলাঘর: খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কদম মোবারক বাইলেনস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহসভাপতি এম নাসিরুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি আশিষ সেন, অজিত আইচ, সফিউল আলম, আরসাদ হোসেন, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, মোরশেদুল আলম চৌধুরী, অলক চৌধুরী, প্রদ্যুৎ বড়ুয়া, রুবেল দাশ, সাবেকুন নাহার, ইমতিয়াজ উদ্দিন, মনোয়ার জাহান প্রমুখ।পুলক স্মৃতি সংসদ: পুলক স্মৃতি সংসদের আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতে শিশুদের নিয়ে কেক কাটা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। বক্তব্য দেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, দপ্তর সম্পাদক আরশেদুল আলম, ক্রীড়া সম্পাদক আরশাদ আলী খান, আকবর আলী, ওসমান গণি, মো. ইব্রাহিম, মো. কফিল উদ্দিন, মো. আব্দুল হান্নান, ওমর খৈয়ম প্রমুখ।রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় নানা কর্মসূচিতে পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধু শিক্ষক গবেষণা পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে। উপজেলা সদরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর, শিক্ষক-শিক্ষিকা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এরপর উপজেলা সম্মেলন কক্ষে কেক কাটেন তাঁরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনউপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল ইসলাম, পরিষদের সভাপতি রঞ্জন বড়ুয়া, প্রধান শিক্ষক মো. ইউসুফ ও আবদুল গফুর, শিক্ষক আবু তালেব, কালু শাহ, জামাল উদ্দিন, শহীদ উল্লাহ, আবদুল আজিজ, মো. রাসু প্রমুখ। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন মোজাহেরুল ইসলাম চৌধুরী। এরপর শিশুরা গান পরিবেশন করে। ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ: ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটা অনুষ্ঠানের পর এক আলোচনা সভা কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওমর গনি এমইএস কলেজ ছাত্রসংসদের সহসভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন ছাত্রনেতা গোলাম মোহাম্মদ দস্তগীর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফিরোজ আহম্মেদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, রাজু সুমেন বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ খান, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ সামিম চৌধুরী, সৈকত ব্রহ্মণ, রিপন ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি পরিষদ : বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি পরিষদের উদ্যোগে ১৭ মার্চ সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সাধারণ মানুষের প্রতি অতি দরদি ছিলেন বলেই মানুষকে তার অধিকার আদায়ের সংগ্রামে উদ্ধুদ্ধ করতে পেরেছেন, সচেতন করতে পেরেছেন।’ এতে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান হোসেন, প্রকাশনা উপসম্পাদক আবদুল মালেক, অর্থ উপসম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন, তথ্য উপসম্পাদক সালাউদ্দিন মামুন, ছাত্র উপসম্পাদক অধ্যক্ষ কামরুল ইসলাম, গণশিক্ষা ও আপ্যায়ন উপসম্পাদক মোহাম্মদ নোমান চৌধুরী ও সুজন বর্মণসহ বঙ্গবন্ধু তথ্যপ্রযুক্তি পরিষদ চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর শাখার নেতারা। বিজ্ঞপ্তি দেশরত্ন পরিষদ পটিয়া উপজেলা শাখা : দেশরত্ন পরিষদ পটিয়া উপজেলার শাখার উদ্যোগে এক আলোচনা সভা অস্থায়ী কার্যালয়ে ১৭ মার্চ সন্ধ্যায় পরিষদের সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশফাক আহমদ চৌধুরী, দেশরত্ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নুরুল আলম, দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা যুব পরিষদের সভাপতি মর্তুজা কামাল মুন্সি, পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জহুরুল আলম চৌধুরী প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও আমাদের চেতনার বাতিঘর হিসেবে সমুজ্জ্বল। জাতির দুর্দিনে এবং জাতিগত উন্নতিতে বঙ্গবন্ধুর নেতৃত্ব আজও আমাদের প্রেরণা জোগায়। সভা শেষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি আমরা মুক্তিযোদ্ধার সন্তান : আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠান ১৭ মার্চ সকাল ১০টায় জেলার সভাপতি মসরুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নওশাদ মাহমুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক লীগ নেতা নুরুল ইসলাম, মুুক্তিযোদ্ধা সারোয়ার হোসেন চৌধুরী, রাখাল চন্দ্র ঘোষ, মো. মোশাররফ হোসেন, লিয়াকত হোসেন, জাফর আহমদ, আসিফ ইকবাল, আবদুর রহিম, তপন চৌধুরী, এনায়েতুর রহিম, মাহফুজুল আলম, নাঈমুর রহমান খান, মুশফিকুর রহমান, সাকিব আহমেদ, আমিনুল ইসলাম, সামশুদ্দিন রানা, রোমানা আক্তার প্রমুখ। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্ণফুলী থানা: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্ণফুলী থানা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ১৭ মার্চ সকাল ১১টায় কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা কমিটির সহসভাপতি প্রকৌশলী হাসমত আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন জুয়েল, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্ণফুলী থানা কমিটির হাসান বাহাদুর, মুহাম্মদ বাহার, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আজিজ, জামাল হোসেন রনি, আলী আজগর, মোহাম্মদ লোকমান, মহিউদ্দিন মাহিম, কায়সার হামিদ প্রমুখ। জেলা মহিলা আওয়ামী লীগ: চট্টগ্রাম-১৩ ও ১৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেত্রী বেগম চেমন আরা তৈয়ব বলেছেন, দুর্জয় সংগ্রাম আর সাহসের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই এ দেশের মানুষের হূদয়ে স্বাধীনতার স্বপ্নবীজ বপন করেছিলেন। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালিকে তুলে ধরেছেন বিশ্বের কাছে। এর চেয়ে বড় এবং মহৎ কর্ম একজন মানুষ তাঁর এক জীবনে অর্জন করতে পারে না। সে কারণেই তিনি মৃত্যুঞ্জয়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ বিকেল চারটায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পাঁচলাইশের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের জেলা সভাপতি সাংসদ বেগম হাসিনা মান্নানের সভাপতিত্বে ও সংগঠনের কৃষিবিষয়ক সম্পাদক ও চসিক কাউন্সিলর আনজুমান আরা বেগমের সঞ্চালনে আলোচনায় অংশ নেন শিল্পী কল্পনা লালা, স্বপ্না দত্ত, দিপীকা বড়ুয়া, জান্নাত আরা মনজু, রেহেনা ফেরদৌস চৌধুরী, নুরুন্নাহার জালাল, জাহানারা বেগম, সঞ্চিতা বড়ুয়া, নিলুফার জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি