বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ১১ ও ১৭ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা কজন মুজিব সেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ১১ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১১ মার্চ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর দুইটায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গান ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৭ মার্চ চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সকাল নয়টায় নৃত্য এবং বেলা তিনটায় সুন্দর লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় একজন প্রতিযোগী তিনটি বিষয়ে আবেদন করতে পারবে। প্রতিটির বিষয়ের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ১০ মার্চ। নৃত্য, সুন্দর লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৫ মার্চ। বিস্তারিত ফোনে (০১৮২৫১৪৬৬৮৭, ০১৬৭৬৪৪৮৮৯৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।