বঙ্গবন্ধুর জন্মদিনে ছাত্রলীগের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আলোচনা সভা মো. সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সদস্য মো. সাইফুদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. সামছুদ্দিন, যুবলীগ নেতা শাহ আলম, ওয়ার্ড ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা পার্থ পাল, রেজাউল করিম, ইফতেখার মাহমুদ, মামুনুর রশীদ, ওয়াহিদুল ইসলাম, রুবায়েত হাসান প্রমুখ। বক্তারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।