বঙ্গবন্ধুর জন্মদিনে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নগর ও জেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ।জেনারেল হাসপাতাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা ১৭ মার্চ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের শিশুস্বাস্থ্য আন্তবিভাগে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) একরামুল হক।সভায় উপস্থিত মায়েদের শিশুর খাদ্য, পুষ্টি ও টিকাদান-বিষয়ক উদ্বুদ্ধকরণে বক্তব্য দেন শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আসমা ফেরদৌসী ও ডা. মিত্রা দত্ত। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. কাজী মুহা. আবীর আমান। সমাজসেবা অধিদপ্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজসেবা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, ঋণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক পারভীন মেহতাব। বিশেষ অতিথি ডা. শেখ শফিউল আজম, চিন্ময় তালুকদার, বন্দনা দাশ, আরমান বাবু, জেসমিন সুলতানা, কামরুন্নাহার, ববিতা বড়ুয়া, মো. রফিক আহমেদ, শাহজাদা ফরিদউদ্দিন খান ও আবিদা আজাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম ও কামরুল পাশা। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কেটে জন্মদিনের সূচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। জাতির জনকের সংগ্রামী জীবন তুলে ধরে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কর্নেল সৈয়দ গোলাম জাহিদ, কলেজ শাখার উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ও স্কুল শাখার উপাধ্যক্ষ রেশমিন আক্তার। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেন।