বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত বিভাগীয় কমিশনার শ্যামাপদ দে বলেছেন, জাতির জনকের জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ১৩ আগস্ট মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ে অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, কাউন্সিলর রেহানা বেগম, শিক্ষকনেতা অঞ্চল চৌধুরী, আওয়ামী লীগ নেতা এস কে পাল প্রমুখ। অন্য কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আবৃত্তি, দেশের গান, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সভায় বক্তারা শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি।