প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী ওলামা লীগের উদ্যোগে ১০ আগস্ট সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা লীগের সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলেমান, আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান চৌধুরী ও আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম। আনোয়ারা প্রতিনিধি