বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী।
বক্তব্য দেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পরোয়ার হাবিব মোস্তফা, হালিমুর রশিদ, মোবারক হোসেন, ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রিয়ানুল ইসলাম, মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলুর রহমান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ।