বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা ছাত্রলীগের উদ্যোগে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শহরের লালদীঘি এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ। সাধারণ সম্পাদক ইমরুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, ছাত্রলীগ নেতা হিল্লোল দাশ, ইসমাঈল সাজ্জাদ, জাহাঙ্গীর আলম, রউফ উন নেওয়াজ, শাহ নিয়াজ, ইব্রাহিম আজাদ, কাইসার করিম, মিজানুর রহমান, হাসান ইকবাল প্রমুখ।
এর আগে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।