বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৯ আগস্ট ফটিকছড়ি ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বঙ্গমাতা গোল্ডকাপে উত্তর সুন্দরপুর এ গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল টাইব্রেকারে পশ্চিম সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় উপজেলার ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল টাইব্রেকারে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল হাই, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশিদুল আলম চৌধুরী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বশির উদ্দিন আহমদ, অধ্যাপক জহুরুল ইসলাম চৌধুরী, থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. ছালামত উল্লাহ চৌধুরী।