বছর দুই পর ক্যাম্পাসে আবার বৈশাখের রং

আমাদের ক্যাম্পাসগুলো সারা বছরই মেতে থাকে নানা উৎসবে। তবে পয়লা বৈশাখের একটা আলাদা আবেদন আছে। করোনার প্রকোপে ক্যাম্পাসগুলোয় বড় পরিসরে বর্ষবরণ দেখা যায়নি গত দুই বছর। এ বছর আবার রঙিন হয়েছে আমাদের প্রাঙ্গণ। র‍্যালি, নাচ, গান, দেয়ালচিত্র, সব মিলিয়ে উৎসবমুখর এক দিন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছিলেন রঙিন সব মুখোশ।
ছবি: আশরাফুল আলম
২ / ৭
রং ছড়িয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ক্যাম্পাসেও।
ছবি: ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব
৩ / ৭
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণ।
ছবি: দিনার মাহমুদ
৪ / ৭
রঙিন দেয়ালচিত্রগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছবি তোলার একটা নতুন উপলক্ষ দিয়েছে।
ছবি: ফুয়াদ পাবলো
৫ / ৭
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা।
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৭
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের পরিবেশনা।
ছবি: সংগৃহীত
৭ / ৭
খুলনা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আয়োজনে ছিল মোরগ লড়াইও।
ছবি: সাদ্দাম হোসেন