বছর শুরুর আয়োজন
দিনগুলো চলে যাচ্ছে। আবার আসছে নতুন বছর, আবার নতুন করে জীবন শুরু করা। বছরের শুরু ও শেষের দিনটা তাই অনেকের কাছেই একটু অন্য রকম। দিন দুটিকে উদ্যাপন করে স্মরণীয় করে রাখতে চান কেউ কেউ। তাই এমন দিনে একটু আনন্দ-আড্ডা হতেই পারে। কেউ ঘরে, কেউ বাইরে, আবার কেউ বা একটু দূরে বেড়িয়ে উদ্যাপন করবেন দিনগুলোকে। রাজধানীর হোটেল-রেস্টুরেন্টগুলোতেও থাকবে এ নিয়ে নানা আয়োজন। ঢাকার কয়েকটি পাঁচতারা হোটেলের আয়োজন তুলে ধরা হলো এখানে।প্যান প্যাসিফিক সোনারগাঁওবছর শুরু আর শেষের দিনে আতিথেয়তা দিতে বেশ কয়েক দিন থেকেই সেজে উঠেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। প্রতিবছরের মতো এবারও এ হোটেলে ইংরেজি নববর্ষের দিন সন্ধ্যায় থাকছে বারবিকিউ পার্টির আয়োজন। হোটেলটির পুলক্যাফেতে বারবিকিউ পার্টিতে থাকবে মুরগি, মাটন, মাছ, ল্যাম্ব ও সালাদ বার। এদিন সন্ধ্যায় লাইভ মিউজিক পারফরমেন্সে দেশীয় ব্যান্ডগুলো পরিবেশন করবে গিটার ও ড্রামের ফোক ফিউশন। থার্টি ফার্স্ট রাতে আছে র্যা ফল ড্রতে নানা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। রূপসী বাংলা৩১ তারিখে রাতের খাবারের জন্য বিশেষ ব্যবস্থা আছে এখানে। ভিন্ন থিমে খাবার পরিবেশন করা হবে। থিমভিত্তিক এই আয়োজনে দেশীয় খাবারের সঙ্গে থাকবে কন্টিনেন্টাল, ওরিয়েন্টাল ও পাশ্চাত্যের বিভিন্ন খাবার। এটি হবে বিশেষ বুফে ডিনার। এ ছাড়া হোটেলের লবিতে ইংরেজি নববর্ষ উপলক্ষে বিশেষ কেক পাওয়া যাবে। বলরুমে ফ্যাশন শো, সংগীত ছাড়াও আরও বাড়তি আয়োজন থাকবে।হোটেল ওয়েস্টিনরাতের বেলা মুখোশ পরে একসঙ্গে অনেক মানুষের সঙ্গে খাবার খেয়েছেন কখনো? যাকে বলে একেবারে মুখোশ পার্টি। ৩১ ডিসেম্বর এ রকম রাতের খাবার গ্রহণের সুযোগ করে দিচ্ছে হোটেল ওয়েস্টিন। এদিন রাতে লেভেল দুইয়ের সিজোনাল রেস্টুরেন্টে এ রকম পরিবেশে বুফে ডিনারের আয়োজন করা হয়েছে। এখানে জনপ্রতি খরচ পড়বে তিন হাজার ৫০০ টাকা। আর একই দিন বলরুমে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন নতুন বছর বরণ করে নিতে র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল নিয়েছে জমকালো কিছু প্রস্তুতি। হোটেলের লবি থেকে শুরু করে প্রতিটি রেস্টুরেন্টসহ সবখানে আছে ঝলমলে আলোর হরেক সাজসজ্জা। হোটেলের নিজস্ব ব্যান্ড ‘ফরেন অ্যাফেয়ারস’ থার্টি ফার্স্ট নাইটের বিশেষ অনুষ্ঠানে গান পরিবেশ করবে। এ ছাড়া হোটেলের প্রতিটি রেস্টুরেন্টে থাকছে নতুন বছর উপলক্ষে দুপুর ও রাতের বিশেষ খাবার। হোটেল রিজেন্সিপরিবার সমেত বছর শেষের দিনটি উদ্যাপন করতে চলে আসতে পারেন হোটেল রিজেন্সির রুফটপ গার্ডেন ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ রেস্টুরেন্টে। ছাদের খোলা আকাশের নিচে সন্ধ্যা সাতটা থেকে এখানে খাবারদাবার, গানসহ নানা আয়োজন চলবে। গান করবেন সংগীতশিল্পী পারভেজসহ আরও কয়েকজন। দুজনের প্যাকেজমূল্য মাত্র পাঁচ হাজার টাকা। তবে এখানে নারীরা এককভাবে প্রবেশ করতে পারবেন। তাঁদের জন্য খরচ পড়বে ২০০০ টাকা।