বছরজুড়ে সরব নাটকপাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সাল ছিল নাট্যদলগুলোর এগিয়ে যাওয়ার বছর। অবশ্য দুই-একজন নাট্যজনের অভিমত নাটকের ক্ষেত্রে চট্টগ্রাম এ মুহূর্তে যে স্থানে থাকার কথা সে স্থানে নেই। নাট্যজন ম সাইফুল আলম বলেন, ‘নাট্যদলগুলোর সেরকম কোনো নাটক আমার দৃষ্টি কাড়েনি। তবে কিছু নাট্যদলের কয়েকটি প্রযোজনা ছিল মাঝারি মানের। এর মধ্যে নাট্যাধারের মুক্তনাটক স্মৃতি ৭১, গণায়নের অদ্ভুত অন্ধকার। অনন্য থিয়েটারের একক পুরুষ নাটক বিদ্রোহী নূরুল দীন, থিয়েটার ওয়ার্কশপের বেধুয়া, সমীকরণের সম্পর্কের আবর্তে ও তির্যক নাট্যগোষ্ঠীর লজ্জা মোটামুটিভাবে দর্শক টানতে পেরেছে।’সংস্কারকাজের কারণে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন দুই বছর বন্ধই ছিল। তির্যক নাট্য দল এ বছর মঞ্চস্থ করে ছয়টি নাটক। দলের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে ছিল রক্তকরবী, বির্সজন, সহজ সরল পথ। নাট্যসংগঠন অনন্য থিয়েটার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৩০ অক্টোবর শহীদ মিনারে মঞ্চস্থ করে পথনাটক মুখপোড়া। এ ছাড়াও দলের উল্লেখযোগ্য নাটকের মধ্যে ছিল চোর চোর দাদুর দাঁত, নেই মানুষের দেশে। অরিন্দম নাট্যদল, সমীকরণ, মঞ্চমুকুট, নান্দিকার, নাট্যাধার, ফেইম, উত্তরাধিকার বিভিন্ন প্রযোজনায় সরব ছিল বছরজুড়ে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের কোঅপারেটিভ সদস্য হওয়ার খবর দেশের নাট্যাঙ্গনের জন্য বড় সুসংবাদই বলতে হবে। অডিওঅডিও বাজারে চরম ধস নেমেছে গত বছর। গত দুই ঈদে চট্টগ্রামের অডিও প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়েছে হাতেগোনা কয়েকটি অ্যালবাম। চট্টগ্রামে জনপ্রিয় কোনো শিল্পীর অ্যালবাম করার সাহস করেনি অডিও প্রতিষ্ঠানগুলো। আমিন স্টোর, বিনিময়সহ বড় প্রতিষ্ঠানগুলো হাত গুটিয়ে ছিল। শাহ আমানত অডিও কমপ্লেক্সের ব্যানারে বাজারে আসা প্রয়াত সেলিম নিজামীর ভুলি নাই বন্ধু অ্যালবামটি সুপারহিট হয় বলে জানান প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ নুরুল হক।