বছরভর যাদের দিকে নজর থাকবে
কিম জং-উন: উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল তাঁর এই ছোট ছেলেকে ভবিষ্যতের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন মাস কয়েক আগে। সুইজারল্যান্ডের ফিনিশিং স্কুল (যেখানে মূলত সামাজিক কেতা শেখানো হয়) তাঁকে দরিদ্র কিন্তু পরমাণু শক্তিধর একটি দেশের শাসক হওয়ার ব্যাপারে কতটা কী শিখিয়েছে, তার কিছু আভাস পাওয়া যেতে পারে এই বছর।সালভা কির: স্বাধীন দক্ষিণ সুদানের (গণভোটে সে রকমই ফল প্রত্যাশিত) তিনিই হবেন প্রথম নেতা। তবে তাঁকে তেলক্ষেত্রের মালিকানাসহ নানা সমস্যার সমাধান দিতে হবে।শিশু ‘ক’: ২০১১ সালে বিশ্বের ৭০০ কোটিতম মানুষটির জন্ম হবে। কেউ জানতে পারবে না কোথায় জন্মাবে শিশুটি, তা সম্ভবও নয়। কিন্তু জাতিসংঘ নিশ্চয়ই ফুটফুটে একটি শিশুকে ৭০০ কোটিতম আদমসন্তান হিসেবে তুলে ধরবে বিশ্বের কাছে।জালালুদ্দিন হাক্কানি: আফগান জঙ্গি নেতা। আফগানিস্তানের পূর্বাঞ্চল ও রাজধানী কাবুলের লড়াইয়ে তিনি তালেবানের নেতৃত্ব দেন বলে ধারণা করা হয়। পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় নিরাপদে আছেন তিনি। জালালুদ্দিন হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানকে চাপ দেওয়া অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ব্যর্থ হলে তারা নিজেরাই ব্যবস্থা নেওয়ার হুমকি দেবে।লরা বাগবো: আইভরি কোস্টের বিতর্কিত নির্বাচনের পর তিনি বিশ্ব ও আফ্রিকান নেতাদের মতামত অগ্রাহ্য করতেই থাকবেন কি না, সেদিকে চোখ থাকবে সবার।অং সান সু চি: মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক সম্প্রতি কারামুক্ত সু চি এরপর কী করবেন? নতুন সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করতে শিখবেন কি তিনি?মিচ ড্যানিয়েল: এ বছর পরিষ্কার হয়ে উঠবে রিপাবলিকান পার্টি থেকে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি। দলের মনোনয়নের জন্য ড্যানিয়েল ও সারাহ পেলিনের কঠিন লড়াই হবে।সারাহ পেলিন: রাজনীতির অভিজ্ঞতায় অনেক পিছিয়ে থাকলেও আলাস্কার রক্ষণশীল ও বিতর্কিত এই নেত্রীর আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।এড বলস: ব্রিটেনের লেবার পার্টির এই নেতা এখন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১০ সালে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে হেরে গিয়েছিলেন বলস। দলের নতুন নেতৃত্ব উন্নতি করতে না পারলে তাঁকে কঠিন সময় পার করতে হবে।জুলিয়ান অ্যাসাঞ্জ: এটুকু বলাই যথেষ্ট যে অ্যাসাঞ্জের খেল শেষ হয়নি।ভিন্স ক্যাবল: ব্রিটেনের ক্ষমতাসীন জোটের ভাগ্য দৃশ্যত লিবারেল ডেমোক্র্যাট দলের এই নেতার হাতেই। ভিন্স ক্যাবল এ বছর কোনো কারসাজি করবেন না। তবে তাঁর দলকে এ বছর অনেক চড়াই-উতরাই পেরোতে হবে।সূত্র: বিবিসি