প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বছরের প্রথম দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সার্জ ফাউন্ডেশনের তরুণেরা।
গত রোববার বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের তিন শতাধিক দরিদ্র মানুষকে শীতবস্ত্র দিয়েছেন তাঁরা। অহনিশ ফিল্মস, এনসিটিএফ এবং বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের সহায়তায় এই কর্মসূচির স্লোগান ছিল ‘আপনার একটুখানি সহায়তা সমাজে ছড়াবে উষ্ণতা’।
সার্জ ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবছর সার্জ ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এ বছর তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যেখানকার মানুষ প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে চলছে।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন শাহরিয়ার তামিম, রুহান আল ফারুক, সাদিয়া আফরিন প্রমুখ। বিজ্ঞপ্তি