বজ্রপাতের সময় গোসল ঝুঁকিপূর্ণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়বৃষ্টিসহ বজ্রপাতের সময় গোসল করা কি নিরাপদ? বিষয়টি নিয়ে কাজ করেছেন আবহাওয়াবিজ্ঞানী রন হল। তাঁর মতে, ১৫ মাইল গাড়ি চালিয়ে গেলে যে ঝুঁকির সৃষ্টি হয়, বজ্রপাতের সময় গোসল করলে বৈদ্যুতিক শকের ঝুঁকিও তেমনটাই। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক আবহাওয়াবিদ রন হল বজ্রপাতে হতাহতের পরিসংখ্যান নিয়ে কাজ করছেন। তিনি দেখেছেন, যুক্তরাষ্ট্রে প্রতিবছর বজ্রপাতের সময় গোসল, পানির ট্যাপ ব্যবহার বা বিভিন্ন ধরনের গৃহসামগ্রী ব্যবহার করতে গিয়ে ১০ থেকে ২০ জন মানুষ বৈদ্যুতিক শকের শিকার হয়। যুক্তরাষ্ট্রে বজ্রপাতের সময় বাড়িতে শুধু পানি ব্যবহার করে শকের শিকার হয় বছরে ১৫ জনের মতো মানুষ।  ইনডিপেনডেন্ট|