বড়ঘোনা সমবায় উন্নয়ন সমিতির অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর গণ্ডামারা বড়ঘোনা সমবায় উন্নয়ন সমিতির অভিষেক অনুষ্ঠান ৮ নভেম্বর স্থানীয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নুরুল মোস্তফা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, শিলকুপ ইউনিয়ন পরিষদের সদস্য ও ছাত্রনেতা মোহাম্মদ বাহাদুর।
বক্তব্য দেন সংগঠনের আলী হায়দার চৌধুরী, বদরুজ্জামান সিকদার, দিদারুল ইসলাম, মোজাম্মেল হক, আবুল হোসেন, নেজাউল করিম, আবদুুল আজিজ, আমিন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন সমাজ ও মানুষের সেবা করার জন্য এ ধরনের সমিতির বিকল্প নেই। গণ্ডামারা সমবায় সমিতি এলাকার উন্নয়নে অবদান রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। পরে একটি শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।