বড়দিনে হোটেল রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। ছবি: অধুনা
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। ছবি: অধুনা

বড়দিন সামনে রেখে এখন সরগরম শহরের গির্জা ও তারকা হোটেলগুলো। ২৫ ডিসেম্বরকে আরও আনন্দময় করে তুলতে প্রতিবছরের মতো এ বছরও নানা রঙের বাতি, ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে এসব জায়গা। এ ছাড়া ঢাকার তারকা হোটেল ও রেস্তোরাঁয় রয়েছে বিশেষ খাবারের আয়োজন। এবার জেনে নিই সেসব আয়োজনের খবর।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল: বড়দিন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের লবিতে স্বপ্নিল পরিবেশের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে হোটেলটির জনসংযোগ ব্যবস্থাপক সালমান কবিরের কাছ থেকে জানা যায় নানা রকম তথ্য।
২৫ ডিসেম্বর সুইমিং পুল-সংলগ্ন ‘ওয়েসিস’-এ সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ‘কিডস পুল পার্টি’র আয়োজন করা হবে। এই জায়গায় শিশুদের জন্য শিশু পার্ক থাকবে, যেখানে জাদু প্রদর্শনী ও বিভিন্ন রকম খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া হোটেল লবিতে ‘স্পেশাল ক্রিসমাস কুকি সেল’-এর আয়োজন করা হয়েছে। সালমান কবির জানান, এই অনুষ্ঠানের প্রবেশ টিকিট পেতে হোটেল লবিতে যেকোনো সময় চলে এলেই হবে। বিস্তারিত: ০২-৯১২৮০০৮।
র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা: ২৫ ডিসেম্বর র্যা ডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকায় বিশেষ বুফে থাকবে। বড়দিনের কেক তো আছেই। জানালেন এই হোটেলের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) মো. শারফুদ্দিন নেওয়াজ। এ ছাড়া বড়দিনে ছোটদের জন্য সান্তা ক্লজ বিশেষ উপহার নিয়ে হাজির হবে হোটেলের লবিতে।
দ্য ওয়েস্টিন ঢাকা: বড়দিন সামনে রেখে দ্য ওয়েস্টিন ঢাকা সেজেছে বর্ণিল আলোয়। সারা দিন হোটেলে থাকবে মজাদার খাবারের সব আয়োজন। এখানে ১৫ ডিসেম্বর থেকেই পাওয়া যাচ্ছে বড়দিনের বিশেষ খাবার। যার মধ্যে থাকছে কেক, পুডিং, কুকিস, চকলেট। জিনজার সানতা, মিলস পাইসহ মুখরোচক খাবার। সব খাবার রেস্টুরেন্টে এসে উপভোগ করার পাশাপাশি চেক অ্যাওয়ে বক্সেও পাওয়া যাচ্ছে।
সিগনেচার রেস্টুরেন্ট সিজনাল টেস্টে থাকছে বিশেষ লাঞ্চ ৩ হাজার ৮০০ টাকা ও ডিনার ৪ হাজার ৮০০ টাকা। ফোন: ০২-৯৮৯১৯৮৮
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট: এই হোটেলে বড়দিন উপলক্ষে থাকছে বিভিন্ন আয়োজন। বড়দিনের আসল আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ। সকাল ১০টা থেকেই শুরু হয়ে বড়দিনকে বরণ করে নেওয়ার এই জাঁকজমকপূর্ণ আয়োজন চলবে বেলা দুইটা ৩০ মিনিট পর্যন্ত। শিশুদের জন্য থাকবে টয় ট্রেন, বাউন্সি, বল হাউস, জাদুসহ বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা। হাজির হবে সান্তা ক্লজ তার নানা উপহার ও চমক নিয়ে।
এখানেই শেষ নয়, বড়দিনের আগের দিন থাকছে ‘গ্র্যান্ডডিয়স’ ও রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ রাতের খাবারের বিশেষ আয়োজন। আর বড়দিনে থাকবে দুপুরের খাবারের বিশেষ ব্যবস্থা। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।
কেএফসি ও পিৎজা হাট: ট্রান্সকম ফুডস লিমিটেডের রেস্টুরেন্ট কেএফসি ও পিৎজা হাটে বড়দিন উপলক্ষে অনেক আয়োজন থাকবে। সান্তা ক্লজ থাকবে ছোটদের জন্য উপহার নিয়ে। ক্রিসমাস ট্রি দিয়ে সাজানোর পাশাপাশি আরও চমক থাকবে।
ফোন: ০২-৯৮৯৪৬৬২

র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা
র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট