প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মিলনায়তনে ইমাম বুখারী (রহ.) একাডেমির উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান মুহাম্মদ আহমদুল হক।
অনুষ্ঠানে আলোচক ছিলেন, হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী, মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জমিয়তুল ফালাহ মুসল্লি কল্যাণ সংস্থার সভাপতি মুহাম্মদ বদিউল আলম। এতে আরও উপস্থিত ছিলেন কামাল উদ্দীন, মুহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা আবুল কাসেম প্রমুখ। বিজ্ঞপ্তি।