দেশের বড় সমবায় প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সমিতির সদস্যদের ভোটে নুরুল আলম সিকদার সভাপতি, সাহাব উদ্দিন সহসভাপতি ও এ কে এম ইকবাল বদরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।সমিতির দেড় হাজার সদস্যের (ভোটার) মধ্যে এক হাজার ৩০৪ জন সদস্য ওই দিন নির্বাচনে ভোট দেন। এবার সমিতির ১২টি পদে নির্বাচন করেন ৪৪ জন প্রার্থী। সমিতির নয়টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন: নাজেম উদ্দিন, আবু তাহের, শহিদ উল্লাহ, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন, আবদুল মাবুদ, জয়নাল আবেদীন, জাফর আহমদ ও মো. ইছহাক। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন ভোট গণনা শেষে ওই দিন রাতে নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেন। ভোট চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জহিরুল হক, সহকারী পুলিশ সুপার মো. খালেদুজ্জামান, জেলা সমবায় কর্মকর্তা মো. নূর উন-নবী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু মকছুদ প্রমুখ।