বদরুল হায়দার অধ্যক্ষ হরিশংকর জলদাস উপাধ্যক্ষ নিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক বদরুল হায়দার মাহমুদ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ও হরিশংকর জলদাস উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এর আগে বদরুল হায়দার একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও হরিশংকর জলদাস বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মিরসরাই উপজেলার মায়ানি গ্রামে জন্মগ্রহণকারী বদরুল হায়দার চাকরিজীবনে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজ, চৌমুহনি সরকারি এসএ কলেজ, নওয়াব ফয়েজুন্নেসা সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেন। হরিশংকর জলদাস নীলফামারি সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পটিয়া, সাতকানিয়া, হাসানপুর ও সন্দ্বীপ সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। বিজ্ঞপ্তি।