বদলে ফেলুন বদ-অভ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি একটা সভাকক্ষে কোনো বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। সবার আকর্ষণ আপনার দিকে। আর তখনই আপনি আনমনে নিজের নাক খুঁটছেন। ব্যাপারটা হয়তো অজান্তেই হচ্ছে। কিন্তু একবার ভাবুন তো, কেমন লাগছে অন্যদের। বিষয়টা আসলেই অন্যদের জন্য বিরক্তিকর। এমন আরও অনেক বিষয় আছে যেগুলো হয়তো আপনার অভ্যাস হয়ে গেছে। কিন্তু অন্যের সামনে এ রকম আচরণ অভদ্রতার শামিল।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের মেডিকেল অফিসার শিহাব উদ্দিন বলেন, সাধারণত ব্যক্তি তাঁর বদ-অভ্যাসের কারণে এমনটা করে থাকে। অনেকে ছোটবেলা থেকেই এগুলো করে অভ্যস্ত হয়ে পড়ে, তাই বড় হয়েও না বুঝে সেটা চালিয়ে যেতে থাকে। এ ধরনের অভ্যাসের মধ্যে আঙুল চোষা, দাঁত দিয়ে নখ কাটা, মুখের ভেতরে খিলান দিয়ে খোঁচানো বা নাক খোঁটানো অন্যতম।কেউ যদি ছোটবেলা থেকে আঙুল চুষতে থাকে তাহলে তার মুখের গঠন পরিবর্তন হয়ে চোয়াল অনেকটা সরু হয়ে পড়ে। এতে চেহারা বিকৃত হয়ে যায়। স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। দাঁতে নখ কাটার ফলে পেট খারাপ করতে পারে। এ ছাড়া দাঁত আঁকাবাঁকা হয়ে পড়ে যা দেখতে খারাপ লাগে।অনেক লোকের সামনে আপনি যদি হাঁ করে মুখের ভেতরের কোনো খাদ্যবস্তু হাত বা খিলানের সাহায্যে বের করেন তাহলে সেটা দেখতে অনেক খারাপ লাগে। তাই যদি একান্তই মুখে হাত দিতে হয় তাহলে অন্য হাত দিয়ে মুখটি ঢেকে নিতে পারেন। অথবা একটু পাশে সরে গিয়ে কাজটি সেরে আসতে পারেন। এ ছাড়া মুখের মধ্যে কোনো প্রকার খিলান কাঠি না দেওয়াই ভালো। চিকিৎসকেরা জানান, এতে একটি দাঁত থেকে আরেকটি দাঁত অনেকটা ফাঁকা হয়ে পড়ে। এ ছাড়া দাঁতের মাঝে গর্ত বা ক্ষতের সৃষ্টি হয়ে যায়। নাকের ময়লা পরিষ্কার করতে বা নাকের ভেতরে হাত দেওয়ার আগে সতর্ক থাকুন। খেয়াল রাখবেন কোনো জনসম্মুখে আছেন কি না। থাকলে সরে গিয়ে নাক পরিষ্কার করে নিন। হাঁচি দেওয়া বা হাই তোলার সময় মুখ একটি হাত দিয়ে ঢেকে রাখুন। বদলে নিতে যা করতে পারেনএমন বদ-অভ্যাস কাটিয়ে উঠতে একটু সতর্ক থাকলেই যথেষ্ট। চিকিৎসকের পরামর্শ নিয়ে মুখে বা আঙুলে এক ধরনের বিশেষ ক্যাপ পরে নিতে পারেন। এতে মুখের অভ্যাস বদলে ফেলা সহজ হবে। আর পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন। মনোবল আর সতর্কতাই অনেক কিছু বদলে দিতে পারে।